ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৯ ধরনের রোগীরা ওমরাহ করতে পারবেন না

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৮৫ বার পঠিত

করোনাভাইরাস পরিস্থিতিতে আপাতত ৯ ধরনের রোগীকে ওমরাহ পালন না করতে আহ্বান জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার এ সময়ে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থে ওমরাহ ও জিয়ারত থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিজস্ব টুইটার অ্যাকাউন্টে এসব রোগীর তথ্য তুলে ধরা হয়েছে। উল্লেখিত রোগের বিবরণগুলো নিম্নে তুলে ধরা হলো-

– যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। যারা ছয় মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।
– যারা হৃদরোগে আক্রান্ত।
– যাদের হার্টের অবস্থা দুর্বল এবং এ রোগে ছয় মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
– যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং এ রোগে ছয় মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।
– যারা এইচআইভি আক্রান্ত এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে।
– গর্ভবতী নারী।
– যারা লিভার ডিজিজে আক্রান্ত।
– যারা দীর্ঘ সময় ধরে বক্ষব্যাধিতে আক্রান্ত।

এছাড়া অন্য যে কোনো রোগে আক্রান্তদের জন্যও এ মুহূর্তে ওমরাহ না করতে উপদেশ দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের আরও কিছু দিন অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, মহামারী করোনায় প্রায় সাত মাস বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর থেকে ওমরাহ পালন শুরু হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ ও জিয়ারতের সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। তবে প্রথমে ৬ হাজার ব্যক্তি, ১৮ অক্টোবর থেকে ১৫ হাজার মানুষ এবং পহেলা নভেম্বর থেকে ৬০ হাজার মানুষ ওমরাহ পালন করার সুযোগ পাবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102