ads
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২৫ বার পঠিত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৯ বছরের শিশু মক্তবে পড়তে এসে ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আবদুল মালেক (৩৫) নামে ওই মক্তবের শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আবদুল মালেক সাতকানিয়া উপজেলার পুরাণগড় ইউনিয়নের মনেয়াবাদ এলাকার স্থানীয় একটি মক্তবের শিক্ষক।

রবিবার বিকেলে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা করলে রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

তিনি বলেন, শিশুটির মায়ের অভিযোগ, গত ১৭ নভেম্বর মক্তব ছুটি হওয়ার পর ওই শিশুকে আটকে রেখে ধর্ষণ করে অভিযুক্ত শিক্ষক। গত শনিবার রাতে শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি মাকে জানায়। এরপর রবিবার ধর্ষণের অভিযোগে শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পরে রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102