সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ৯ মাসের শিশু সন্তানকে গলা কেটে হত্যার দায়ে এক মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই মায়ের নাম মুক্তা খাতুন (২১)।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।