ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৯ মাস পর বরগুনায় কবর থেকে শিক্ষকের লাশ উত্তোলন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত
বরগুনা

বরগুনার ঢলুয়া ইউনিয়নের বড়ইতলা গ্রামে লাশ দাফনের প্রায় ৯ মাস পর আদালতের আদেশে কবর থেকে নাসির হাওলাদার নামে এক সহকারী শিক্ষকের লাশ উত্তোলন করেছে উপজেলা প্রশাসন।

তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মর্মে প্রাথমিক তথ্য পাওয়ায় আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য এ লাশ উত্তোলন করা হয়েছে।

আজ বুধবার বেলা ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের উপস্থিতিতে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের নেতৃত্বে বরগুনা থানা পুলিশ কবর থেকে তার লাশ উত্তোলন করেন।
২০২০ সালের ২৪ মে নাসিরকে তার স্ত্রী ফাতিমা আক্তার মিতু (২৪) তার পরকীয়া প্রেমিক রাজু (২০) পরিকল্পিতভাবে হত্যা করে। মোবাইল ফোনে স্থানীয় কয়েকজন যুবক নাসির হত্যা পরিকল্পনার মিতু আর রাজুর কথোপকথনের অডিও উদ্ধার করে নাসিরের ভাই জলিলের মাধ্যমে পুলিশকে হস্তান্তর করে।

পুলিশ অডিওর ভিত্তিতে তদন্ত করে প্রাথমিক ভাবে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয়ে নাসিরের স্ত্রী ফাতিমা আক্তার মিতু ও প্রেমিকা রাজুকে গ্রেফতার করে। গ্রেফতারের পরে তারা প্রথমে পুলিশের নিকট এবং পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102