ads
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৯ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক দুই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৪ বার পঠিত

সাতক্ষীরায় আমদানি নিষিদ্ধ ৯ হাজার পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেনন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নিউমার্কেট মোড়ের খান মার্কেটের সাতক্ষীরা ড্রাগ হাউজ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, পুরাতন সাতক্ষীরা এলাকার সুভাষ দেবনাথের ছেলে রাজ দেবনাথ ও মাছখোলা ক্লাব মোড় এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে তরিকুজ্জামান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, দীর্ঘ দিন ধরে ওই দুই যুবক আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের হাতে নাতে আটক করে।

তিনি আরও জানান, জব্দকৃত নেশা জাতীয় ট্যাবলেটের মূল্য প্রায় ৯ লাখ টাকা। এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102