ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ধর্ষণ করতো মেয়েটিকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

রাজবাড়ী বালিয়াকান্দিতে স্কুলছাত্রীকে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণের অভিযোগে সহপাঠীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ রোববার (২৮ মার্চ) দুপুরে ভুক্তভোগী ওই ছাত্রীর মা ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ীর বালিয়াকান্দি থানার নটাপাড়ার এলাকার হবিব শেখের ছেলে আব্বাস (২০), মো. রফিকুল ইসলামের ছেলে মো. রিফাত শেখ (১৮), রইচ শেখের ছেলে সোহাগ (১৬) ও জয়নাল শেখের ছেলে আসাদ (৩৩)।

মামলা এজাহার সূত্রে জানা গেছে, রিফাত শেখ আর ওই ভুক্তভোগীর সহপাঠী ও বন্ধু। তারা একই স্কুলে দশম শ্রেণিতে পড়েন। গত ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠান দেখানোর নাম করে বান্ধবীসহ ওই স্কুলছাত্রীকে ইজিবাইকে করে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের মো. বাসার মৃধার বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে আসাদ, রিফাত ও আব্বাস পালাক্রমে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে ভয় দেখিয়ে পরে ৩ মার্চ (বুধবার) ও ২৪ মার্চ (বুধবার) একই বাড়িতে ডেকে নিয়ে পুনরায় ধর্ষণ করেন। এর পরে ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার বিষয়টি জানতে পেরে থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনার বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102