ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কলেজছাত্রীকে অপহরণ করে হত্যা, মরদেহ ফেলে গেলো হাসপাতালের লিফটে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

নীলফামারীতে এক কলেজছাত্রীকে অপহরণ করে এক হত্যা করেছে দুই যুবক। এরপর পর তার মরদেহ রংপুর মেডিকেলের লিফটে রেখে পালিয়ে যায় ওই দুই যুবক।

সোমবার (১ মার্চ) রংপুর মেডিকেলের লিফটের ভেতর ওই তরুণীকে পড়ে থাকতে দেখে হাসপাতালের লোকজন। সঙ্গে সঙ্গে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এক প্রত্যক্ষদর্শী জানায়, দুই যুবক তরুণীকে যখন নিচতলার লিফটে তুলছিলো তখন সে দেখেছে। কিন্তু সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর তাদের আর দেখা যায়নি।

খবর পেয়ে রাতেই রংপুর মেডিকেলে ছুটে আসে নিহত রুবাইয়া ইয়াসমিন রিমুর স্বজনেরা। তারা জানান, পাশের বর্মতল গ্রামের বখাটে ফয়সাল ও রিজভী কোচিং-এ যাওয়া-আসার পথে রিমুকে উত্ত্যক্ত করায় রিমুর বাবা আব্দুর রাজ্জাক তাদের অনুরোধ করলেও তারা দমেনি। ফলে কয়েক দিন আগে রিমুর ভাই ইমন ফয়সালকে মারপিট করে। এরই প্রতিশোধ নিতে দুই বখাটে সোমবার সকালে একটি মোটরসাইকেলে অপহরণ করে নিয়ে যায়। পরে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে আহত করে এবং রংপুর মেডিকেলের লিফটে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ করেন স্বজনেরা।

নিহত রিমু রংপুরের কারমাইকেল কলেজে বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। করোনায় কলেজ বন্ধ থাকায় সে গ্রামের বাড়ি নীলফামারী সদরের কচুকাটার তালুক মানুষমারা গ্রামে ছিলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102