ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গণধর্ষণের শিকার তরুণীর প্রধান আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

নরসিংদীতে এক তরুণীকে গণধর্ষণের মামলার প্রধান আসামি আরিফ মিয়া (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোমবার (১ মার্চ) বিকেলে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন বালুরচর পূর্বপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার রাতে র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আরিফ মিয়া মাধবদী থানাধীন বালুরচরের জসিম উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (সোমবার) বিকেল ৪টার দিকে গণধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ মাধবদী থানাধীন বালুরচর পূর্বপাড়ায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদী ক্যাম্প এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ মো. মশিউর রহমান, পিপিএম এর নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালায়। অভিযান চালানোর পর বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ৭ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়। আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে ৭টার দিকে নরসিংদী সদর হাসপাতালে অসুস্থ মাকে দেখে রিক্সাযোগে মাধবদী থানাধীন বালুরচরে নিজ বাড়িতে ফেরার পথে শালিধা ঈদগাহ্ মাঠের সামনে পৌঁছলে পূর্বে থেকে থাকা আরিফসহ ৭জন ওই তরুণীকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে ঈদগাহ্ মাঠের দক্ষিণ-পূর্ব পাশে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে হাত পা বেধেঁ পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। পরে রাতে নরসিংদী মডেল থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102