ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের বাসভবনের সামনে সোমবার (১ মার্চ) রাত ১০টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের একাদশ আবর্তনের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী সোহেল হাওলাদারকে সালমান চৌধুরী, প্রীতম সেন, সিফাত, সোহাগ, আল-আমিন, অভিসহ বেশ কয়েকজন ছাত্রলীগের নেতা-কর্মী হামলা করেন। এসময় সোহেলের সাথে থাকা ছাত্রলীগকর্মী সত্যজিৎ সাহা সেতু, ওয়াসিফুল ইসলাম সাদিফ, সৌমিকসহ কয়েকজন প্রতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে সোহেল হাওলাদারের চোখ মারাত্মকভাবে জখম হয় এবং প্রীতম সেন নাকে আঘাতপ্রাপ্ত হন।

পরবর্তী সময়ে সোহেল তালুকদারকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেয়া হয় এবং প্রীতম সেনকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

সোহেল হাওলাদার বলেন, আমি কিছু বুঝে ওঠার আগে হুট করে সামনে ও পিছন থেকে আমার উপর আক্রমণ করা হয়। এ সময় চোখে আঘাতের জন্য আমি কিছু দেখতে পাইনি। তবে বুঝতে পারছিলাম আমার বন্ধুরা প্রতিহত করার চেষ্টা করছে।

এদিকে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করে ছাত্রলীগকর্মী সালমান চৌধুরী বলেন, আমি হোটেলে খাওয়া-দাওয়া করে বের হয়ে দেখি আমার বন্ধু আহত অবস্থায় আসতেছে। ঘটনার সময় আমি ছিলাম না। ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই।

এ বিষয়ে কুবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ বলেন, আমরা এটা নিয়ে আগামীকাল ইলিয়াস ভাই (শাখা ছাত্রলীগের সভাপতি) এলে সন্ধ্যায় বসবো। যারা দোষী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আজ (মঙ্গলবার) আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রক্টরিয়াল বডি, যাদের সাথে ঝামেলা হয়েছে তাদের এবং ছাত্র প্রতিনিধিদের নিয়ে বসে মীমাংসার চেষ্টা করবো। যদি কেউ দোষী সাব্যস্ত হয় তবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102