ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছিনতাইকারী চক্রের ৬ নারী সদস্য আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

ময়মনসিংহে ছিনতাইকারী চক্রের ছয় নারী সদস্যসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার পৃথক অভিযানে ৬ নারী ও এক যুবককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দশটি স্বর্ণের চেইন ও ছিনতাই কাজে ব্যবহৃত বিশেষ কাটার উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- নাসিমা বেগম (২২), নিহার বেগম (২৫), শিল্পি বেগম (২৫), মনোয়ারা বেগম (৪৫), সুরাইয়া বেগম (৪১) ও মো. রাশেদ মিয়া (২৫)।

আটককৃতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকায়। শম্ভুগঞ্জ এলাকায় বাসা ভাড়া নিয়ে অন্তত তিন মাস ধরে নগরীতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। সোমবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে নগরীর রেলস্টেশন এলাকা থেকে আটক করা হয় পাপিয়া আক্তার (২৭) ও শিল্পি আক্তার (২৪) নামে আরও দুই নারীকে। তাদের বাড়ি নান্দাইলের চরশ্রীরামপুর এলাকার।

জামালপুরের ইসলামপুর কলেজের এক শিক্ষিকার মেয়ের স্বর্ণের চেইন ছিনতাই করতে গিয়ে হাতে নাতে আটক হয় পাপিয়া ও শিল্পি। জনসমাগম বেশি এমন স্থানকে টার্গেট করে অপতৎপরতা চালাচ্ছিল চক্রটি এমন তথ্য জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা শেষে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

ময়মনসিংহ পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, চক্রটির কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই চক্রটি সুকৌশলে মানুষের মোবাইল ও চেইন ছিনতাইসহ নানা অপরাধমূলক কাজে জড়িত ছিল। চক্রটির মূলহোতাদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102