ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ মার্চ) সকাল ১০টায় মৌরাট ইউনিয়নের পিপুলবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাংশা থানা পুলিশ।

ধর্ষক তোফাজ্জল মৃধা (৭০) একই উনিয়নের বড়চৌবাড়ীয়া গ্রামের জয়নাল মণ্ডলের জামাতা। তিনি জয়নাল মণ্ডলের মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকতেন বলে জানান এলাকাবাসী।

এ ঘটনায় ধর্ষণের শিকার স্কুলছাত্রীর চাচা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন।

ধর্ষণের শিকার স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, খেলার জন্য বাড়ির পাশে পাতা কুড়াতে গেলে তোফাজ্জল মৃধা ওই ছাত্রীর মুখ চেপে ধরে জোরপূর্বক ঘরের মধ্য নিয়ে তাকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা হাতেনাতে তাকে ধরে চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে পুলিশে খবর দেয়। অভিযোগ ওঠে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ধর্ষকের শ্যালক ও সাবেক ইউপি সদস্য কুরবানসহ কয়েকজন মিলে হুমকি ধমকি দিয়ে তাকে উদ্ধার করে পালাতে সাহায্য করে এবং নিজেরাও পালিয়ে যায়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102