ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারাগার থেকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক মেয়র কামালকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামালকে চিকিৎসাজনিত কারণে কারা হাসপাতাল থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সকালে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। এর আগে বেশ কয়েকদিন ধরে তিনি কিছুটা অসুস্থ থাকায় কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তবে কারা কর্তৃপক্ষ বলছে, কারাগারে প্রবেশের আগ থেকেই বহু রোগে আক্রান্ত ছিলেন সাবেক মেয়র আহসান হাবিব কামাল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শেবাচিম হাসপাতালের আর পি ডা. মানবেন্দ্র সরকার আহসান হাবিব কামালকে দেখে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষাসহ বেশকিছু পরীক্ষা দিয়েছেন।

এ বিষয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার প্রশান্ত কুমার বণিক জানান, কারা হাসপাতালের চিকিৎসক কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য সকালে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ৪৫ লাখ টাকা আত্মসাতের মামলায় গত বছরের ৯ নভেম্বর বিসিসির সাবেক মেয়র বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল এবং সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলামসহ পাঁচজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেয় বিভাগীয় স্পেশাল জজ আদালত। একইসঙ্গে আদালত সাবেক মেয়র কামাল এবং মো. জাকির হোসেন নামে এক ঠিকাদারকে এক কোটি টাকা করে জরিমানা করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102