ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দু’দিন পর রাজশাহীর সঙ্গে দেশের সব রুটে বাস চলাচল শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজশাহীর সকল রুটে বাস চলাচল বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে বাস চলাচল।
বিএনপির সমাবেশের আগেরদিন থেকে রাজশাহী নগরীর সঙ্গে সব ধরনের বাস যোগাযোগ বন্ধ করে দেয়া হয়। আজ সমাবেশ শেষ হওয়ার পরপরই সন্ধ্যার দিকে বাস চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, মঙ্গলবার সকালেও নগরীর সিরোইল বাস টার্মিনাল, ভদ্রা বাসস্ট্যান্ডসহ কোনো জায়গা থেকে বাস ছেড়ে যায়নি। কোনো বাস প্রবেশও করেনি। ট্রেনও বন্ধ ছিল রাজশাহীতে। সমাবেশের কারণে আশেপাশের রাস্তাঘাট, দোকানপাট, হোটেলগুলোও বন্ধ রাখা হয়। সব ধরনের বড় যান বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, ‘রাজশাহীর সমাবেশকে ঘিরে সংঘর্ষের আশঙ্কায় বাস চলাচল বন্ধ রাখা হয়। যদি কেউ বাস ভাঙচুর করে তাহলে আমরাই ক্ষতিগ্রস্থ হব।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102