ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাঠে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

বাইশ গজে গত বছরটা মোটেই ভালো যায়নি মহেন্দ্র সিং ধোনির। করোনা আবহে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর আইপিএলে সাফল্য আসেনি। তবে গত বছরের মতো এবারও আইপিএলের প্রথম দল হিসেবে প্রস্তুতি শুরু করতে চলেছে চেন্নাই সুপার কিংস। আগামী ১১ মার্চ থেকে চিপকে অনুশীলনে নামবেন ধোনিসহ প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে দেখার জন্য এখন আইপিএলের দিকেই তাকিয়ে থাকেন ভক্তরা। চলতি মাসেই অনুশীলন শুরু করে দিতে চলেছে চেন্নাই সুপার কিংস। বিসিসিআই’র তরফ থেকে এখনও চতুর্দশ আইপিএলের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে আইপিএলের চতুর্দশ সংস্করণ শুরু হবে এপ্রিলে। তবে বোর্ডের দিন ঘোষণার আগেই প্রস্তুতি দিন ঠিক করে ফেলল ধোনির ফ্র্যাঞ্চাইজি সিএসকে।

আগামী ১১ মার্চ থেকে অনুশীলন শুরু করতে চলেছে সুপার কিংস। প্রথমদিন থেকেই ধোনিসহ প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটারের অনুশীলনে যোগ দেওয়ার কথা। তবে আন্তর্জাতিক ম্যাচ খেলছেন এমন ক্রিকেটারদের বাদ দিয়েই শুরু হতে চলেছে সিএসকের অনুশীলন পর্ব। ধোনি ছাড়াও থাকতে পারেন সুরেশ রায়না। গত বছর একই দিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি ও রায়না।

সিএসকে’র তরফে জানানো হয়, একে একে সব ক্রিকেটাররা অনুশীলনে যোগ দেবেন। অনুশীলনের প্রথম দিন থেকেই অধিনায়ক ধোনিকে পাওয়া যাবে। কঠিন জৈব সুরক্ষা বলয়ের নিয়ম মেনে অনুশীলন চলবে। সকলের করোনা পরীক্ষাও করা হবে। গত আইপিএলেও সবার আগে অনুশীলনের ব্যবস্থা করেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু দলের একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় অস্বস্তিতে পড়েছিল সিএসকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102