ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাভালনিকে হত্যাচেষ্টা: যুক্তরাষ্ট্র ও ইইউ’র নিষেধাজ্ঞার কবলে রাশিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষপ্রয়োগে হত্যাচেষ্টার ঘটনায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছে ক্রেমলিন। এবার নতুন করে নিষেধাজ্ঞার কবলে পড়েছে দেশটি।

নাভালনিকে হত্যা করার চেষ্টা এবং পরবর্তী ঘটনার জেরে গতকাল মঙ্গলবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ সে দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, রাসায়নিক উৎপাদনের সঙ্গে জড়িত রয়েছেন অন্তত সাতজন রুশ কর্মকর্তা। তাদেরসহ ১৪টি কম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

এখন পর্যন্ত নিষেধাজ্ঞার কবলে পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করা হয়নি। অন্যদিকে নাভালনিকে হত্যাচেষ্টার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকে যে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে, তা আগেই আন্দাজ করতে পেরেছিল রাশিয়া।

গত সোমবার এ ব্যাপারে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, নাভালনিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যদি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, আমরাও পাল্টা পদক্ষেপ নেব।

সূত্র: এনবিসি নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102