ads
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে করোনা টিকা’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

খালেদা জিয়ার স্বাভাবিক চিকিৎসা সরকার নিশ্চিত করলে এবং তার শারীরিক অবস্থা বিবেচনা করে করোনা টিকা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী।
আজ বুধবার হাইকোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন এখনো অসুস্থ, আগে তার শারীরিক অবস্থার আরো উন্নত হওয়া দরকার। সরকার তার চিকিৎসা করার সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ আইনজীবীর।

তিনি বলেন, “স্বাভাবিক চিকিৎসা সুবিধা নিশ্চিত হওয়ার পরে করোনা প্রতিরোধের ভ্যাকসিন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”

২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে কারাগারে যান খালেদা জিয়া। পরে সরকারের নির্বাহী আদেশে গত বছরের ২৫শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মুক্তি পেয়ে তার গুলশানের বাসায় যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102