ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আনোয়ারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

করোনার টিকা নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রবীণ অভিনেত্রী আনোয়ারা। ২ মার্চ রাজধানীর একটি হাসপাতালে টিকা নিয়েছেন তিনি। ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে রোমানা রাব্বানী মুক্তি।

আনোয়ারার ছবি শেয়ার করে তার মেয়ে ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজকে আম্মা কোভিড-১৯ টিকা প্রথম ডোজ দিলেন, তিনি সুস্থ আছেন আর আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন এবং প্রতিটি নাগরিকের জন্য বিনামূল্যে টিকা নিশ্চিত করায় ধন্যবাদ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে।’

ষাটের দশকের বাংলা চলচ্চিত্রে পা রাখেন আনোয়ারা। নৃত্যশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। আনোয়ারা অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নাচঘর’। নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা ‘বালা’। ১৯৬৭ সালে মুক্তি পেয়েছিল এটি।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে সাড়ে ৬ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অসংখ্য মঞ্চ নাটক ও বেশকিছু টেলিভিশন নাটকেও দেখা গেছে তাকে। কাজের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেত্রীসহ মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102