ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দী ইউনিয়নে এক গৃহবধূকে (২০) বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনায় গৃহবধূর দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৩ মার্চ) ভোরে তমরদ্দী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ফজল আলী হেলাল (২৫), মিরাজ (২৮) ও নেজাম (৫০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি রাতে খাওয়াদাওয়া শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন ওই গৃহবধূ। রাত সোয়া ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে ঘরের বাইরে যান। সে সময় কোনো কিছু বুঝে উঠার আগে একই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে ফজর আলী হেলাল গৃহবধূর মুখ চেপে ধরে বাড়ির পশ্চিম পাশের একটি পুকুর পাড়ে নিয়ে যায়। পরে সেখানে থাকা মিরাজের সহযোগিতায় হেলাল ও নেজাম ওই গৃহবধূকে পালাক্রমে গণধর্ষণ করে পালিয়ে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গণধর্ষণের অভিযোগ এনে ওই গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102