ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ দুইজন নিহত হয়েছেন। এরমধ্যে বুধবার দুপুরে ফুলতলায় খুলনাগামী ট্রাকের ধাক্কায় সাথী বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। এ সময় তার স্বামী আশরাফুল মল্লিক আহত হয়েছেন। তারা দামোদর নতুনহাট এলাকার বাসিন্দা। সাথী বেগম ও তার স্বামী তাদের অসুস্থ আত্মীয়কে দেখতে ক্লিনিকে যাচ্ছিলেন।

অপরদিকে খুলনা-সাতক্ষীরা সড়কে হোগলাডাঙ্গা মোড়ে কাঠ বোঝাই ট্রাককে পিছন দিক থেকে মাছ বোঝাই ট্রাক ধাক্কা দিলে জিসান (১৮) নামের হেলপার নিহত হয়। তিনি সাতক্ষীরার বরজাবাটকা এলাকার বাসিন্দা বজলুর রহমানের ছেলে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই ট্রাকের চালক পলাতক রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102