ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিইসির লজ্জাবোধ থাকলে মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না: রিজভী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৭ বার পঠিত

সিইসির ন্যুনতম লজ্জাবোধ থাকলে তিনি ইসি মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না। তার মধ্যে ন্যুনতম বিবেকবোধ থাকলে নিজের অপকর্মের জন্য অনুশোচনা করতেন। দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী সিইসি। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, মাহবুব তালুকদার নির্বাচন কমিশনের (ইসি) ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি বরং সিইসিই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ থেকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বিতাড়িত হয়েছে।

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মিরপুর ১১ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সকাল সাড়ে ১০টার দিকে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক, দপ্তর সম্পাদক এবিএম আব্দুর রাজ্জাক, পল্লবী থানার সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মল্লিক প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102