ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমি ইংল্যান্ডের নেতৃত্ব মানতে রাজি না : কাদের সিদ্দিকী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

বঙ্গবীর কাদের সিদ্দিকী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে আমার কৃষক শ্রমিক জনতা লীগ সেখানে অংশগ্রহণ করেছিল। কিন্তু গিয়ে দেখলাম, ড. কামাল হোসেন নেতৃত্ব করেন না। নেতৃত্ব করে বিএনপি এবং বিএনপির নেতৃত্ব আসে ইংল্যান্ড থেকে। আমি ইংল্যান্ডের নেতৃত্ব মানতে রাজি না।

মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসের ৫০ বছর উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই সভা হয়।

কাদের সিদ্দিকী বলেন, জাতীয় ঐক্য জাতিকে নিয়ে করতে হবে। রাজনীতি করতে হলে মাঠে আসতে হবে। বিএনপিকে গণতান্ত্রিক হতে হবে। মানুষকে মর্যাদা দেয়া শিখতে হবে, তারপরে রাজনীতি করতে হবে।

তিনি বলেন, ক্ষমতা এত সোজা কথা না। যদি আমি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে স্বীকার না করি, তাহলে শুনুন আমি আপনাদের সবার সামনে বলছি, তারেক রহমানের পরিবর্তন না হলে তাকেও প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেয়ার মানুষ আমি না। তাকে উপযুক্ত হতে হবে।

তিনি বলেন, ‘একটা কথা বলে যাই, শেখ হাসিনা বহুবার বলেছেন, বিএনপি দুর্নীতিবাজ। এটাকে প্রমাণ করার জন্য তিনি বার বার বলেছেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া দেখেছেন ভাঙ্গা সুটকেস আর ছেড়া গেঞ্জি। এটাই যদি সত্য হয় তাহলে জিয়াউর রহমান ছিলেন একজন সৎ মানুষ। তিনি ছেড়া গেঞ্জি আর ভাঙা সুটকেস রেখে গেছেন। আর তার সন্তান যদি হাজার হাজার কোটি টাকার মালিক হয় তাহলে তিনি নেতা নন। যিনি দেশের নেতা হবেন তার সম্পদের পাহাড় হবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102