ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যৌন ক্ষমতা বাড়ে, এমন বিশ্বাসে বেড়েছে গাধার মাংস বিক্রি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

ভ্রান্ত ধারণা থেকে হঠাৎ করেই বেড়েছে গাধার মাংসের বিক্রি। এজন্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে গাধার মাংসের দামও। আর তাই ভারতের অন্ধ্রপ্রদেশে এখন এক কেজি গাধার মাংস বিক্রি হচ্ছে ৬০০ রুপিতে। আর পূর্ণবয়স্ক একটি গাধা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ হাজার রুপিতে!

চাহিদা বেড়ে যাওয়ার ফলে রাজ্যে হু হু করে কমছে গাধার সংখ্যা। অথচ গাধার মাংস বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ। তারপরও আইনের তোয়াক্কা না করে চোরাইভাবেই মানুষজন গাধার মাংস কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু কেন হঠাৎ করে বেড়েছে গাধার মাংসের চাহিদা।

এর পেছনে কাজ করছে একটা ভ্রান্ত ধারণা। হাঁপানির মতো শ্বাসকষ্টের অসুখে ওষুধ হিসেবে নাকি গাধার মাংসের জুড়ি নেই। আবার যেকোনো ব্যথার উপশমও নাকি হয় গাধার মাংস খেলে। এর পাশাপাশি অনেকের বিশ্বাস, যৌন ক্ষমতা বাড়িয়ে দিতে পারে গাধার মাংস!

এখানেই শেষ নয়। এরই পাশাপাশি আরও একটি বিশ্বাস রয়েছে। গাধার রক্ত পান করলে নাকি জোরে দৌড়নো যায়! দক্ষিণের হিট ছবি ‘ক্র্যাক’-এ দেখা গেছে শ্রুতি হাসান, রবি তেজার মতো তারকারাও গাধার রক্ত পান করছেন।

এমনই বিভিন্ন ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অন্ধ্রপ্রদেশে ক্রমেই বাড়ছে গাধার মাংসের চাহিদা। বিপুল চাহিদা বাড়ার প্রেক্ষিতে কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু থেকে গাধার চোরাচালান শুরু হয়েছে! কেননা দাম যতই বাড়ুক না কেন চাহিদার যে অন্ত নেই।

স্বাভাবিকভাবেই গাধার মাংস বিক্রি ঠেকাতে তৎপর হয়ে উঠেছে অন্ধ্রপ্রদেশ সরকার। তদন্তে নেমে দেখা গেছে, প্রকাশম, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী ও গুন্টুরের মতো জেলায় এই মাংসের চাহিদা সবচেয়ে বেশি। প্রাণী অধিকার কর্মীদের দাবি, মূলত প্রকাশম জেলার স্তুর্তাপুরম অঞ্চল থেকে এই বিশ্বাসটি ছড়িয়ে পড়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102