ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা: গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৭ বার পঠিত

মানিকগঞ্জের সিংগাইরের ছাত্রলীগ নেতা মিরু হত্যার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ মার্চ) দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার আজিমপুর গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে ইমরান মোল্লা (২০), সোহান মোল্লা (১৮), একই গ্রামের শামসুল হকের ছেলে ইমান আলী (৩০)।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত দুটি সিএনজি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। হত্যার ঘটনায় মিরুর ভাই হিরু মিয়া বাদী হয়ে থানায় ১২ জনের নামে এবং অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সোমবার (১ মার্চ) রাত দেড়টার দিকে সিংগাইরের জয়মন্ডপ এলাকার একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102