ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার (৩ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এই কথা জানান। তিনি আরও বলেন, ভ্যাকসিন দেওয়ার বয়সসীমা আরও কমানো হবে, যদি আরও ভ্যাকসিন আনা সম্ভব হয়। তখন শিক্ষার্থীদের টিকা দেওয়ার শিডিউলের বিষয়টিও ভেবে দেখা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশি নাগরিক, সরকারি কর্মচারী, বিভিন্ন পোর্টে যারা কাজ করেন তাদের ভ্যাকসিন দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী টিকা পাবেন বিদেশিরা। তিনি আরও বলেন, প্রায় এক মাস ভ্যাকসিন আমরা দিয়েছি, ভ্যাকসিনের কার্যক্রম এক মাস হয়ে গেছে। আর সেটা সফলতার সঙ্গে দেওয়া হয়েছে। এ সফলতার জন্য প্রধানমন্ত্রীকে প্রথমে ধন্যবাদ জানাই। তার নিবিড় তত্ত্বাবধানে আমরা কাজ করেছি।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে মাঠপর্যায়ে যারা আছেন সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানাই। ভ্যাকসিনের এ প্রোগামে দেশবাসী সন্তুষ্ট। অনেক সুমান পেয়েছি আর আমরা এ সুনামটি ধরে রাখতে চাই। ৩৩ লাখের বেশি যাদের ভ্যাকসিন দেওয়া আছে তাদের প্রত্যেকে সুস্থ আছেন। কোনো জায়গাতে কোনো অঘটন ঘটেনি।স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দ্বিতীয় ডোজ হাতে রেখে পরিকল্পনা করছে সরকার। ভ্যাকসিন খাতে সাড়ে ৩ হাজার মিলিয়ন ডলার ঋণ দিতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে বিভিন্ন সংস্থা। কোভ্যাক্স অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৯ লাখ ভ্যাকসিন দেবে বাংলাদেশকে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102