ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহী বিভাগে টানা ৮ দিন করোনায় মৃত্যু হয়নি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৭ বার পঠিত

রাজশাহী বিভাগে টানা ৮ দিন করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি বিভাগের সিরাজগঞ্জে একজনের মৃত্যু হয়েছিল। এরপর মঙ্গলবার পর্যন্ত কারও মৃত্যু হয়নি।

বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ২৫০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়।

দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিভাগে নতুন সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন সুস্থ হয়েছেন ১৪ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৬৬৫ জন। এদের মধ্যে ২৪ হাজার ২৮৮ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৯৪ জন কোভিড-১৯ রোগী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102