ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

পারিবারিক কলহের জের ধরে সিলেটের গোলাপগঞ্জে স্বামীর বিরুদ্ধে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩ মার্চ) উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ কান্দিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বামী দানা মিয়া (৩৪) কান্দিগাঁও-এর সুনা মিয়ার ছেলে। নিহত স্ত্রীর নাম লাকি বেগম (২৩)। ঘটনার পর দানা মিয়াকে ছুরিসহ আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বিয়ের কিছুদিন পর থেকেই দানা ও লাকির মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এরই মাঝে তারা দুই সন্তানের জন্ম দেন। বর্তমানে তাদের ৫ বছরের এক মেয়ে ও ৩ বছরে এক ছেলে সন্তান রয়েছে। বুধবার পারিবারিক কলহের জের ধরে ঝগড়ার এক পর্যায়ে দুপুর ১টার দিকে দানা মিয়া ধারালো ছুরি দিয়ে স্ত্রী লাকিকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই লাকি মারা যান। পরে বাড়ি থেকে ছুরিসহ দানা মিয়াকে আটক ও লাশ উদ্ধার করে পুলিশ।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, ‘দানা মিয়াকে ছুরিসহ আটক করা হয়েছে এবং স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

দানা মিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102