ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে শামশুল আলম (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট সৈয়দ মো. রেজাউর রহমান রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৩ মার্চ) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেবুন্নাহার আয়েশা এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত শামশুল আলম রায় প্রদানকালে আদালতে উপস্থিত ছিলেন।

স্পেশাল পিপি এডভোকেট সৈয়দ মো. রেজাউর রহমান রেজা আরও জানান, ২০১৮ সালের ২৮ জুন ঘরে স্ত্রী না থাকার সুযোগে নিজের মেয়েকে ধর্ষণ করে। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। এই ঘটনায় ২০১৮ সালের ৬ জুলাই ধর্ষণের দায়ে কক্সবাজারের রামু থানায় একটি মামলা দায়ের করেন অভিযুক্তের স্ত্রী। ২০১৯ সালের ১৪ মে এ মামলার অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে মোট ৯ জন সাক্ষী আদালতে উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষ সন্দেহাতীত ভাবে মামলা প্রমাণ করতে সক্ষম হওয়ায় সাক্ষীদের সাক্ষ্যে ৯(১) ধারা মতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102