ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরিবারকে ভয় দেখাতে বিষপান, প্রাণ গেল দুবোনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

বাগেরহাটের চিতলমারী উপজেলার আড়ুয়া বর্ণি গ্রামে কীটনাশক পান করে পরিবারের সদস্যদের ভয় দেখাতে গিয়ে মারা গেছেন বৃষ্টি ও প্রীতি নামের দুই চাচাত বোন। বুধবার (৩ মার্চ) সকালে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এর আগে মঙ্গলবার (২ মার্চ) গভীর রাতে তারা দুজন বাবার বাড়িতে বসে একসাথে বিষপান করে। পরবর্তীতে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মৃত প্রীতি বেগম (১৮) যশোর সদর উপজেলার দেলোয়ার খানের স্ত্রী ও চিতলমারী উপজেলার কাননচক গ্রামের হাকিম খানের মেয়ে। অন্য বোন বৃষ্টি বেগম (১৯) আড়ুয়া বর্ণি গ্রামের শামীমের স্ত্রী ও কাননচক গ্রামের জাকির খানের মেয়ে। তার দুজন সম্পর্কে চাচাত বোন।

মৃতদের স্বজনরা জানান, প্রায় সমবয়সী হওয়ায় ছোটবেলা থেকে একই সাথে বেড়ে ওঠেন তারা। তাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া ছিল। প্রতিটি কাজই তারা একসাথে করতেন। পরিবারের দাবী এদের মধ্যে বৃষ্টির বুদ্ধি কিছুটা কম ছিল। যার ফলে ছোটবেলা থেকেই প্রীতির পরামর্শ অনুযায়ী বৃষ্টি চলতেন। পারিবারিক কলহের কারণে বৃষ্টি সামান্য বিষপান করে স্বজনদের ভয় দেখাতে চান।

বিষয়টি প্রীতির সাথে আলোচনা করে দুজনই অল্প করে বিষপান করে পরিবারকে ভয় দেখানোর সিদ্ধান্ত নেন এবং একপর্যায়ে কীটনাশক পান করেন। পরে বিষক্রিয়া ঘটে দুজনের মৃত্যু হয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, দুবোন মারা যাওয়ার ঘটনায় গোপালগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102