ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘জমজম কূপে’র প্রধান প্রকৌশলী হামজা কোসাকের ইন্তেকাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৪৮ বার পঠিত

সৌদি আরবের প্রকৌশলীদের জনক হিসেবে পরিচিত ও ‘জমজম কূপ’ পরিষ্কারকরণ প্রকল্পের প্রথম ব্যক্তিত্ব ড. ইয়াহিয়া হামজা কোসাক (৮০) গত ১ মার্চ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ইয়াহিয়া হামজা কোসাকের মৃত্যুতে সৌদি আরব সরকার গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। খবর আরব নিউজের।

প্রকৌশলী কোসাক জমজম কূপের উন্নয়নে পরিকল্পনা অনুযায়ী অনেক উন্নয়নকাজ করেছেন। তিনি সৌদির পানি ও ড্রেনেজ কর্তৃপক্ষের সাবেক মহাপরিচালক ছিলেন।

১৯৭৯ সালের জমজম কূপ পরিষ্কারকরণ প্রকল্পটি ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ পরিষ্কারকরণ প্রকল্প। এ প্রকল্পের প্রধান লক্ষ্য ছিল জমজম কূপের পানি প্রবাহ কমিয়ে দেওয়ার জন্য দায়ী জঞ্জাল অপসারণ করা। ফলে, ইয়াহিয়া কোসাক প্রথম ব্যক্তি যিনি কূপটিতে প্রবেশ করেন এবং একটি সফল পরিষ্কারকরণ অভিযানের নেতৃত্ব দেন। এরপর জমজম কূপে পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছিল।

পবিত্র নগরী মক্কার এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে জন্ম নেন হামজা কোসাক। তাঁর বাবা মক্কার বড় ব্যবসায়ী ছিলেন। হজ মৌসুমে তাঁর বাবা ইউরোপ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ তুর্কি থেকে আসা হজ ও ওমরাহ পালনকারীদের সেবা সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। কোসাকের মা ছিলেন সৌদি বাদশাহ ফয়সালের স্ত্রীর বান্ধবী।

হামজা কোসাক কায়রোর শামস বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করেন, তবে ডিগ্রি সম্পূর্ণ করেন রিয়াদ থেকে। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্র থেকে প্রকৌশল বিজ্ঞানের ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর ভাতিজা নাবিল কোসাক বলেন, সহকর্মীদের কাছে তিনি ছিলেন অতি প্রিয় মানুষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102