ads
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাসানচর যাচ্ছেন আরও ১ হাজার ৭শ’ ৫৯ রোহিঙ্গা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

পঞ্চম দফায় ভাসানচরে স্থানান্তরের দ্বিতীয় দিনে ভাসানচর যাচ্ছেন আরও ১ হাজার ৭শ’ ৫৯ রোহিঙ্গা। পঞ্চম দফার স্থানান্তর প্রক্রিয়ার দ্বিতীয় দিন আজ বুধবার সকালে চট্টগ্রামের বোটক্লাব ঘাট থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয় রোহিঙ্গাদের বহনকারী নৌযানগুলো। এর আগে, বুধবার পতেঙ্গার অস্থায়ী ক্যাম্প থেকে নৌবাহিনীর ৬টি জাহাজে করে ভাসানচর নেয়া হয় দুই হাজার ২৬০ রোহিঙ্গাকে।

গেল সোমবার থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে উখিয়া ডিগ্রি কলেজে নেয়া হয়, সেখান থেকে ধাপে ধাপে চট্টগ্রামে নেয়া হয়।

গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি চতুর্থ দফায় ৪ হাজার রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হয়। এছাড়া চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় ৩ হাজার ২৪২ জন। তারও আগে ২০২০ সালের ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪ জন এবং ২০২০ সালের ৪ঠা ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তরিত হন।

উল্লেখ্য, ২০১৭ সালে আগস্ট পরবর্তী সময়ে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ৭ লক্ষাধিক রোহিঙ্গা। এরও আগে থেকে বাংলাদেশে আশ্রয় নেয় আরও ৪ লক্ষাধিক রোহিঙ্গা। নতুন ও পুরাতন মিলিয়ে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বসবাস করছিলেন ১০ লক্ষাধিক রোহিঙ্গা।

আশ্রিত রোহিঙ্গাদের এদেশে সাময়িক অবস্থান যেন আরো শোভন হয়, সে চেষ্টার কমতি করেনি সরকার। প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার। তাই তিন হাজার কোটি টাকারও বেশি খরচ করে ভাসানচরে গড়ে তোলা হয় বিশাল আশ্রয়ন প্রকল্প।

ভাসানচর আশ্রয়ন প্রকল্পে ১৪৪০টি ঘর এবং ১২০টি সাইক্লোন সেন্টারে থাকতে পারবেন ১ লাখ ১ হজার ৩৬০ জন রোহিঙ্গা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102