ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার বাবুপাড়ায় যমুনা পাল নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ ঘরে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।
নিহত যমুনা পাল একই এলাকার মৃত মেপালের মেয়ে।
বুধবার দিবাগত রাতের কোনও এক সময় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে যমুনা পাল নিজ ঘরে শুয়ে ছিলেন। কিন্তু রাতের কোন এক সময় কে বা কারা তাকে জবাই করে হত্যা করে।
সকালে তার ঘরের দরজা খোলা ছিল এবং খাটের ওপর রক্তমাখা লাশ পড়ে থাকতে দেখা যায়।

পরে খবর পেয়ে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ রাখা ঘরটি পুলিশ ঘিরে রেখেছে।

লাশ উদ্ধারসহ ঘটনাস্থল পরিদর্শনের জন্য ঘটনাস্থলে সিআইডি দলকে তলব করা হয়েছে।

প্রায় ২০ বছর আগে স্বামী সুকুমার যমুনাকে ছেড়ে চলে যাওয়ায় তিনি ছেলের স্ত্রী এবং ছেলের এক শিশুপুত্রকে নিয়ে শিবগঞ্জ পৌর এলাকার বাবুপাড়া মহল্লার লুলুর বাড়িতে ভাড়া থাকতেন।

নিহত যমুনার একমাত্র ছেলে রাজশাহীতে একটি স্বর্ণকারের দোকানে কাজ করায় তিনি সেখানে থাকেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102