ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লাশবাহী খাটিয়ার সঙ্গে রিকশার ধাক্কা নিয়ে সংঘর্ষ, আহত ১০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় লাশবাহী খাটিয়ার সঙ্গে রিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শাখাইতি গ্রামের এনায়েতের বাড়ির লোকজন একজনের মরদেহ গ্রামের কবরস্থানে দাফন করে খাটিয়া নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ওই খাটিয়ার সঙ্গে একটি রিকশার ধাক্কা লাগে। রিকশাচালক আমির হোসেন একই গ্রামের আলালের বাড়ির। এ নিয়ে এনায়েতের বাড়ির লোকজনের সঙ্গে আমির হোসেনের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে সন্ধ্যায় এনায়েতের বাড়ি ও আলালের বাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো কোনও অভিযোগ পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102