ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাতীয় পতাকার অবমাননা, পাঁচ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত
বরগুনা

জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত না রাখার অভিযোগে বরগুনার শীর্ষ তিন সরকারি কর্মকর্তাসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা ১২ টার দিকে মামলাটি গ্রহণ করে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

জাতীয় পতাকা আইন ১৯৭২ এর তিন নং ধারা এবং ২০১০ সালের ২০ নং আইনে দায়ের করা এ মামলায় অভিযুক্তরা হলেন, বরগুনা জেলা রেজিস্ট্রার, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, বরগুনার কুয়েত প্রবাসী হাসপাতাল অ্যান্ড ডায়াগনেস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক এবং বরগুনার গৌরীচন্নার কৃষি ব্যাংকের ব্যবস্থাপক।

এর আগে গত সোমবার (১ মার্চ) দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়েরের জন্য আবেদন করেন আইনজীবী জেড. এইচ. এম. মুজাহিদুল হক। পরে ওইদিন শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমান রাখেন আদালতের বিচারক মো. হানিদ হোসেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় নির্দেশনা এবং আইন লংঘন করে অভিযুক্তদের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর ফলে জাতীয় পতাকার পাশাপাশি মুক্তিযোদ্ধের অসম্মানিত করা হয়।

এ বিষয়ে মামলার বাদী আইনজীবী জেড. এইচ. এম. মুজাহিদুল হক বলেন, ‘লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের জাতীয় পতাকার অবমাননা আমাকে ক্ষুব্ধ ও ব্যথিত করেছে। তাই আমি মামলা দায়ের করেছি এবং মামলাটি গ্রহণ করে আদালত বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তদন্তের আদেশ দিয়েছেন।

জাতীয় পতাকা আইন ১৯৭২ এর তিন নং ধারা এবং ২০১০ সালের ২০ নং আইন অনুযায়ী যদি কোন ব্যক্তি জাতীয় পতাকার আকার আকৃতি ও রং বিকৃত করে তাহলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অথবা এক বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102