ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীতে ছুরিকাঘাতে যুবক খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

নরসিংদীর শিবপুর উপজেলায় ছুরিকাঘাতে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে শিবপুর ধানুয়া দাখিল মাদ্রাসার সামনের সড়ক থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের নাম মামুন সরকার (২৫)। তিনি শিবপুর চক্রধা গ্রামের আব্দুল আওয়াল বাচ্চুর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিবপুর কারিবাড়ির মেলায় যাওয়ার জন্য বুধবার রাত সাড়ে ৯টার দিকে মামুন বাড়ি থেকে বের হয়ে যায়।

দিবাগত রাত ৩টার দিকে বাড়ির লোকজন তার মৃত্যুর খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালে পাঠায়।

নিহতের ভাই মাসুম সরকার বলেন, মেলার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যায় মামুন। পরে রাত ৩টার দিকে তার মৃত্যুর খবর পাই।

শিবপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, নিহতের বিরুদ্ধে চুরি ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এর আগে পরিবারের পক্ষ থেকে তাকে রিহ্যাব সেন্টারে রাখা হয়েছিল।

গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102