ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনদুপুরে বাসা লুট, ২ যুবককে ধরে গণধোলাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

ঝালকাঠি শহরের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়েছে একদল চোর। এ সময় দুই যুবককে হাতে নাতে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। বুধবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে ঘটা এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে কৃষ্ণকাঠি এলাকায়।

আটককৃতরা হলেন- বাগেরহাটের কচুয়া এলাকার কামরুল ইসলাম (৩৫) ও ঝালকাঠি সদর উপজেলার বারুহার গ্রামের রেজাউল মৃধা (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কৃষ্ণকাঠি এলাকার বিশ্বরোডের পাশে একতলা একটি ভবনে থাকেন মাকসুদা বেগম। তাঁর স্বামী মো. শহজাহান ঢাকায় চাকরি করেন। সকাল ১১টার দিকে মাকসুদা বেগম চায়ের পাতা কিনতে বাসার সামনের একটি দোকানে গেলে এ সুযোগে মোটরসাইকেলযোগে এসে দুই যুবক মাকসুদার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের আলমারি থেকে নগদ ৫০ হাজার টাকা ও দুই ভরি সোনার গহনা লুটে নেয়।

এরই মধ্যে মাকসুদা বেগম ঘরে এসে দুই যুবককে দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে হাতে নাতে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ এসে দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী মাকসুদা বেগম জানান, আটক দুই যুবকের সঙ্গে আরও লোকজন ছিল। তারা টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, একটি চক্র চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102