ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদক আইসের সবচেয়ে বড় চালান আটক : গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ কেজি শক্তিশালী মাদকদ্রব্য আইস উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মূল্য তিন কোটি টাকার মতো, যা এ যাবতকালের সবচেয়ে বড় চালান। এ সময় মো: আব্দুল্লাহ নামে একজনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের ইন্সপেক্টর জিল্লুর রহমান।

ইন্সপেক্টর জিল্লুর রহমান জানান, বেশ কিছুদিন যাবৎ মিয়ানমার থেকে শক্তিশালী মাদক আইস বা ‘ক্রিস্টাল মেথ’-এর চালান বাংলাদেশে পাচার হয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য স্থানে গোপনে নজর রাখা হচ্ছিল। বুধবার (৩ মার্চ) বিকালে জাদিমুড়া এলাকায় দুই সহোদরের বাড়িতে আইসের চালান মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে দুই কেজি আইস উদ্ধারসহ আটক করা হয় আব্দুল্লাহকে। এসময় তার এক সহোদর পালিয়ে যায়। আটক ওই এলাকার গোলাল নবীর ছেলে।

পরে মাদকের চালানের নমুনা জরুরি ভিত্তিতে ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ল্যাবরেটরিতে পাঠিয়ে পরীক্ষার পর আজ সকালে নিশ্চিত হওয়া যায় উদ্ধারকৃত মাদক ভয়ঙ্কর আইস। যা ইয়াবার চেয়ে বহুগুণ শক্তিশালী। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকার মতো।

এর আগে ঢাকায় ৬শ’ গ্রাম আইস উদ্ধার করা হয়েছিল। সেই সময় আটক করা হয়েছিল বেশ কয়েকজনকে। এ ঘটনায় আটক যুবককে টেকনাফ থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102