ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হিলি স্থলবন্দরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

দিনাজপুরের হিলি স্থলবন্দরের যানজট নিরসনে সড়কের দুই পাশে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথভাবে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। স্থলবন্দরের চারমাথা মোড় থেকে শুরু করে বন্দরের গেট পর্যন্ত বলে এই অভিযান।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ও পৌর মেয়র জামিল হোসেন চলন্তের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

সড়কের পাশের ফুটপাথ ও ড্রেনের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে মানুষ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলামসহ সকল কাউন্সিলর বৃন্দ, প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, হিলি স্থলবন্দরের প্রধান সমস্যা হলো যানজট, যার কারণে মানুষজনকে খুব দুর্ভোগ পোহাতে হয়। সড়কের পাশ্বের ড্রেন ও ফুটপাথের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল যার কারণে সাধারণ মানুষজনকে পায়ে হেটে চলাচল করতেও সমস্যা হচ্ছিল।

তিনি আরও বলেন, মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আজ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অনেককে তাদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। ভবিষ্যতে কেউ যেন এগুলো পুনরায় দখল করে স্থাপনা নির্মাণ করতে না পারে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102