ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেরোবিতে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে মিথ্যাচার করায় উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুরে এ ঘোষণা দেন।

তার আগে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, আমি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ষড়যন্ত্রের শিকার, রাজনীতির শিকার।

সংবাদ সম্মেলনে ইউজিসির তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান, শিক্ষামন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কলিমউল্লাহর কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে রংপুরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধু পরিষদ। ক্যাম্পাসে না এসে ঢাকায় বসে মিথ্যাচার করায় জাতির কাছে ক্ষমা চাইতে উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহকে আহ্বান জানান সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে মশিউর রহমান বলেন, উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ মহামান্য রাষ্ট্রপতির নির্দেশ অমান্য করে ক্যাম্পাসে ধারাবাহিক অনুপস্থিতির রেকর্ড গড়েছেন। উপাচার্য হিসেবে যোগদানের পর ১৩৫৬ দিন অতিবাহিত হলেও তিনি ১১১৯ দিনই ক্যাম্পাসে না এসে ঢাকায় ছিলেন। অথচ উপাচার্য ঢাকায় বসে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের জন্য ২০-২২ ঘণ্টা কাজ করেন বলে মিথ্যাচার করেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, ইউজিসির তদন্ত কমিটি বেরোবি উপাচার্যের দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পেয়েছে। এটিকে মিথ্যা সংবাদ আখ্যা দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102