ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্রাহকের অর্ধ কোটি টাকা নিয়ে উধাও এনজিও কোম্পানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

ফেনীর দাগনভূঞা উপজেলায় অসহায়, হতদরিদ্র শত শত গ্রাহকের অর্ধ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ‘সকস বাংলাদেশ’ নামের একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠান।

মোটা অঙ্কের ঋণের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয় এনজিওটি। ফলে জীবনের সকল সঞ্চয় হারিয়ে গ্রাহকরা এখন দিশেহারা হয়ে পড়েছেন।

দাগনভূঞা উপজেলা পরিষদসংলগ্ন স্বপন হোটেল নামের একটি ভবনের দ্বিতীয় তলায় অফিস ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে ‘সকস বাংলাদেশ’এনজিও কোম্পানিটি। ভুক্তভোগীদের অভিযোগ, অফিস কর্তৃপক্ষ সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে ১০, ২০, ৫০ হাজার টাকা করে সঞ্চয় নেয়।

গেলো মঙ্গলবার ঋণ নিতে এসে দেখেন অফিসে তালা ঝুলছে। প্রতারকরা রাতেই গ্রাহকদের টাকা ও অফিসের মালামাল নিয়ে লাপাত্তা হয়ে যায়।

পরে হাসিনা মমতাজ নামে এক ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দাগনভূঞা থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন জানান, পুলিশ প্রতারকদের শনাক্তসহ টাকা লেনদেনের বিষয় ক্ষতিয়ে দেখছে।

এদিকে ক্ষুব্ধ গ্রাহকদের মানববন্ধন ও বিক্ষোভের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এ ঘটনায় ভবন মালিক জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102