ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশে ক্রিকেট একাডেমি বানাতে চায় রাজস্থান রয়্যালস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

নতুন ক্রিকেটার উঠিয়ে আনতে বাংলাদেশে ক্রিকেট একাডেমি গড়ার পরিকল্পনা করছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের প্রতিনিধিরা হুট করেই মিরপুরের হোম অব ক্রিকেট পরিদর্শনে আসেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে তারা মিরপুরের বিভিন্ন সুযোগ সুবিধাদি ঘুরে ঘুরে দেখেন। এসময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন, গ্রাউন্ডস বিভাগের সিনিয়র ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন প্রমুখ।

মিরপুর স্টেডিয়াম দেখতে এসেছিলেন রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুর ও তার প্রতিনিধি দল। বিসিবি আগে থেকেই এই পরিদর্শনের সব আয়োজন করে রেখেছিল। শের-ই-বাংলার প্রেসিডেন্টস বক্স থেকে শুরু করে যাবতীয় সুবিধাদি তারা ঘুরে ঘুরে দেখেছে। স্টেডিয়াম পরিদর্শন শেষে তারা তাদের সন্তুষ্টির কথা বিসিবিকে জানিয়েছেন এবং তারা বাংলাদেশে ‘রয়্যাল একাডেমি’ নামে একটি ক্রিকেট একাডেমি তৈরি করতে চায়।

ভেন্যু পরিদর্শন শেষে রাজস্থান রয়্যালস চেয়ারম্যান রঞ্জিত সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে আমরা একটি একাডেমি করতে চাই। যার নাম হবে রয়্যাল একাডেমি। যদিও এটি এখনো ভাবনার মধ্যে আছে। তবে পরিকল্পনা বাস্তবায়নে আমরা উদগ্রীব হয়ে আছি। আমি বাংলাদেশ ক্রিকেটকে সবসময়ই সমর্থন দিয়ে গেছি। ১৯৮৭ সালে বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপে আমি যুক্ত ছিলাম, আমি স্পন্সর করেছি। আমি আবারও বাংলাদেশে আসতে পেরে আমি খুবই খুশি।’

তিনি আরও বলেন, ‘আমরা কীভাবে বাংলাদেশের জেলা এবং উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোর মধ্যে কো-অপারেশন করতে পারি এবং কিভাবে আমরা এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো করতে পারি সেটা দেখতেই আমি এখানে স্টেডিয়াম পরিদর্শনে এসেছি। আমি রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান হওয়াতে গর্ববোধ করি। আমি নাফিসকে (নাফিস ইকবাল) নিয়েছি, মুস্তাফিজকে নিয়েছি। আশা করি সে আমাদের হয়ে খেলবে। যদিও তার দেশের দায়িত্ব আগে, এরপর রাজস্থান রয়্যালস।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102