ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে পরিবহন শ্রমিকদের ফের আল্টিমেটাম, ধর্মঘটের হুমকি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

সিলেট নগরীর চৌহাট্টা থেকে মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে পরিবহন শ্রমিক ও সিটি কর্পোরেশনের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সমঝোতা হলেও বৈঠকের সিদ্ধান্ত এখনো কার্যকর হয়নি। সমঝোতা বৈঠকের পর ১২ দিন অতিবাহিত হলেও এখনো শ্রমিকদের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার, আটক গাড়ি ছেড়ে দেয়া ও ক্ষতিপূরণের কোন সুরাহা না হওয়ায় ফের ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছেন পরিবহন শ্রমিকরা।

সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত কার্যকরের জন্য তারা ১৩ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে তারা লাগাতার কর্মবিরতিতে (ধর্মঘটে) যাওয়ার ঘোষণা দিয়েছেন।

গতকাল বুধবার সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মহানগর পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেয়া হয়। ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৭ ফেব্রুয়ারি চৌহাট্টায় মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একতরফাভাবে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দুটি মামলা নেয়। সংঘর্ষের সময় চৌহাট্টা এলাকায় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও জব্দ করা হয়।
এর প্রেক্ষিতে তারা ২২ ফেব্রুয়ারি থেকে সিলেট জেলায় লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দেন। কিন্তু ২১ ফেব্রুয়ারি সিলেটের বিশিষ্টজনের আহ্বানে নগরভবনে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পরিবহন শ্রমিকদের উপর থেকে মামলা প্রত্যাহার, আটক গাড়ি ছেড়ে দেয়া ও ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত হয়।

কিন্তু পরবর্তীতে সভার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। তাই ১৩ মার্চের মধ্যে সিদ্ধান্ত কার্যকর করা না হলে পরদিন সকাল ৬টা থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102