ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নামাজে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যুু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

বরগুনার বেতাগীতে মসজিদে নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় মো. রুহুল আমিন মোল্লা নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৪ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।

আমিন মোল্লা উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাধঘাট বাজার সংলগ্ন ছোপখালি গ্রামের বাসিন্দা ওয়াজেদ আলী মোল্লার সন্তান। পেশায় ব্যবসায়ী ছিলেন।

এলাকাবাসী জানান, তিনি ব্যক্তি হিসেবে খুব ধার্মিক ও নিষ্ঠাবান ছিলেন।

মসজিদে থাকা একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মৃত রুহুল আমিন ফজরের নামাজে সুন্নাত শেষ করে জামাতে ফরজ নামাজ আদায় করার সময় সিজদারত অবস্থায় মারা যান।

মসজিদের ঈমাম বলেন, এমন মৃত্যু আমাদের মুসলিমদের কাম্য। দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

মৃত্যুকালে আমিন মোল্লার বয়স হয়েছিল ৩৯ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বিকেলে বাধঘাট বাজার মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102