ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাশ্মীরে ৩ ভারতীয় সেনার আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

কাশ্মীরে ২৪ ঘণ্টায় একজন লেফটেনেন্ট কর্নেলসহ তিন ভারতীয় সেনা আত্মহত্যা করেছেন বলে বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রীনগরের বাদামিবাগ সেনানিবাস এলাকায় সিলিংয়ে ফাঁস দেওয়া অবস্থায় অনুপ কুমার (২৮) নামে এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর আনাদোলুর।

তার আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ছাড়া বুধবার কাশ্মীরের খনমোহ এলাকায় সুদ্বীপ বাঘাত সিং নামে এক লে. কর্নেল নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন।

জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় ২৪ বছর বয়সি আরও এক সেনা সদস্য বুধবার নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। হাসপাতালে নেওয়ার পথেই গুলিবিদ্ধ দুই সেনার মৃত্যু হয়।

এর আগে গত ১৮ জানুয়ারি কুপওয়ারা জেলায় দক্ষিণ কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর এক মেজর মাথায় অস্ত্র ঠেকিয়ে আত্মহত্যা করেন।

এ নিয়ে এ পর্যন্ত চলতি বছরে কাশ্মীরে চার ভারতীয় সেনা আত্মহত্যা করলেন। ২০২০ সালে জম্মু-কাশ্মীর অঞ্চলে ৩৫ সেনা সদস্য আত্মহত্যা করেছেন। কিন্তু কেনা তারা আত্মহত্যা করছেন তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102