ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীমান্ত দিয়ে পাচারের সময় নারী ও শিশুসহ উদ্ধার ১৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী ও শিশুসহ ১৭ জন কে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (৫ মার্চ) ভোর ও বৃহস্পতিবার রাতের দিকে বিজিবির শ্যামকুড় বিওপি এলাকা থেকে ১০ জন এবং মাটিলা বিওপি এলাকা থেকে ৭জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৬জন নারী, ৬জন শিশু ও ৫জন পুরুষ রয়েছে।

উদ্ধারকৃত ব্যক্তিদের বাড়ি খুলনার সোনাডাংগা, বরিশালের কাজিরহাট, বরগুনার তালতলি, নড়াইল জেলার সদর ও গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা ঝিনাইদহের দীর্ঘ এই সীমান্ত কে নারী ও শিশু পাচারের রুট হিসাবে ব্যবহার করে পাচারকারী ও দালালচক্র। এখানকার সীমান্তের অনেক স্থানে নেই কাঁটাতার, এমনকি সীমান্ত দিয়ে যাওয়া ইছামতি নদীটিও মৃত প্রায়।

ফলে বিজিবির নজরদারী এড়িয়ে সহজেই সীমান্তের ওপারে যাওয়া যায়। দেশের বিভিন্ন জেলার মানুষ কে এই সীমান্তে এনে জড়ো করা হয় পাচারের জন্য। তবে বিজিবি পাচারের শিকার নারী, শিশু ও পুরুষদের উদ্ধার করতে সক্ষম হলেও অধরা থেকে যাচ্ছে পাচারকারী ও দালালচক্র।

বিজিবি জানিয়েছে, মহেশপুর সীমান্তের মকরধ্বজপুর গ্রাম থেকে যে এই পাচারকারী চক্রের সাথে জড়িত মাহাবুল আলম নামের এক দালাল কে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত এসব বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা এবং ভারতে পারপারে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102