ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাপনের নামে ভুয়া অ্যাকাউন্টে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

আমার কারিশমায় বহির্ভূত হয়ে বার বার জিতেছে বাংলাদেশ। কিংবা ছেলেগুলোকে এত করে বোঝাই, একটা কথাও শোনে না। এমন সব বিস্ফোরক মন্তব্য পোস্ট করা হচ্ছে (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের নামে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্টে। আর এসব পোস্টে প্রতিক্রিয়া জানাচ্ছেন হাজার হাজার মানুষ।

সম্পতি এমন সব মন্তব্যে জেরে তোলপাড় পুরো ক্রিকেটাঙ্গন। ভুয়া এই ফেসবুক অ্যাকাউন্টে খোদ বিব্রত বিসিবি সভাপতি। একটা-দুটা নয়, নাজমুল হাসান পাপনের নামে আইডি অনেক। ভুয়া এসব আইডির লাগামহীন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এসব কিছু আইডি আকাশচুম্বী জনপ্রিয়তাও পেয়েছে রাতারাতি।

পাপনের নামে একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে নিয়মিত দেয়া হচ্ছে পোস্ট। আর পেজটির ফলোয়ার সংখ্যা ৮৩ হাজারেরও বেশি। সামাজিক যোগাযোগমাধ্যম ঘাঁটলে লক্ষ করা যায় (বিসিবি) সভাপতির নামে ভুয়া অ্যাকাউন্টে সয়লাব এবং নানা মন্তব্যের ছড়াছড়ি। এতে করে ক্ষুণ্ন হচ্ছে বিসিবি সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ নাজমুল হাসান পাপনের ভাবমূর্তি।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, বিসিবি সভাপতির কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই এবং ভেরিফায়েড কোনো টুইটার বা অন্য কোনো অ্যাকাউন্ট নেই। ইতিমধ্যে কয়েকটা ফেক আইডি আইডেন্টিফাই করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

এমন অপকর্ম নজরে এসেছে আইনশৃঙ্খলা বাহিনীরও। শিগগিরই ভুয়ার আইডির হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মশিউর রহমান।

শুধু বোর্ড সভাপতির নামে ভুয়া আইডি করে থামেনি চক্রটি। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক, হেড কোচ রাসেল ডমিঙ্গো ও টেস্ট অধিনায়ক মুমিনুলের নামেও বেশ কয়েকটি ভুয়া অ্যাকাউন্ট নজরে পড়েছে ইতিমধ্যে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102