ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৭১ কেজি প্লাস্টিক খাওয়া গরুটি অবশেষে মারা গেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

ভারতের ফরিদাবাদে সড়ক দুর্ঘটনায় আহত একটি গরুর অস্ত্রোপচার করে অবাক হয়েছিলেন সবাই। ২১ ফেব্রুয়ারি প্রায় চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে এটির পেট থেকে ৭১ কেজি প্লাস্টিক, পেরেক, কাচের টুকরা এবং জঞ্জাল বের করেন চিকিৎসকরা।

পশুটির অস্ত্রোপচার সফল হলেও আশঙ্কামুক্ত ছিল না। অস্ত্রোপচারের পর চিকিৎসক ডা. আতুল মাওরিয়া বলেছিলেন, পরবর্তী ১০ দিন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার আগে কিছুই বলা যাবে না বলে জানিয়েছিলেন তিনি।

তবে, সব শঙ্কা শেষ করে গরু ও তার বাচ্চা মারা গেছে। এনডিটিভিরর খবরে বলা হয়েছে, পশুটিকে বাঁচানোর সব চেষ্টাই করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।

এর আগে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া গরুটি ফরিদাবাদের এনআইপি-৫ থেকে উদ্ধার করা হয়েছিল। পরে দেবাশ্রী প্রাণী হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দেখতে পান, গরুটি নিজের পেটেই ক্রমাগত লাথি মারছে। এতে তাদের মনে হয়, দুর্ঘটনায় আহত হওয়া ছাড়াও এটির শরীরে আলাদা যন্ত্রণা আছে।

এরপর অস্ত্রোপচারে বেরিয়া আসে প্লাস্টিক, সুই, কয়েন, গ্লাসের টুকরো, স্ক্রু ও বিভিন্ন ধরনের পিন। শহরে ঘাস খাওয়ার সময় এগুলো তার পেটে চলে যায় বলে ধারণা করা হয়।

ভারতে প্লাস্টিকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু তার পরও প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার কমেনি। ফলে সামুদ্রিক জীব থেকে রাস্তার পশুরাও এর শিকার হচ্ছে। প্রাণহানি ঘটছে।

এ নিয়ে সরব হয়েছেন পরিবেশবিদ ও পশুবিদরাও। প্লাস্টিক খেয়ে প্রতি বছর কত গরু মারা যায় ভারতে, তার সরকারি হিসাব না থাকলেও এক পশুকল্যাণ সংস্থার হিসাব অনুযায়ী, শুধু উত্তরপ্রদেশের লখনৌতেই এক হাজার গরুর মৃত্যু হয় প্লাস্টিক খেয়ে।

গোটা ভারতে যখন গোরক্ষা নিয়ে আওয়াজ তুলছে গেরুয়া শিবির এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো, গরুদের সুরক্ষা নিয়ে যখন মোদি সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে, প্লাস্টিকের কারণে গরু মৃত্যুর ঘটনায় তাদের সুরক্ষাবিধি নিয়েই প্রশ্ন উঠছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102