ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে ৪ ছিনতাইকারী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

গাজীপুরের শ্রীপুর থেকে ৪ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি সাধারণ চাকু, একটি কাচি ও দুইটি ছিনতাইকৃত মুঠোফোন উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পোরাবাড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে শরীফ (৩০), পাশের গফরগাঁও উপজেলার চর সোসনন্দ গ্রামের নুরুল ইসলামের ছেলে নাজমুল (২৫), ঈশ্বরগঞ্জ উপজেলার পিতাম্বর গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে হোসেন আলী (২৫) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার ইয়াছিনের ছেলে নুরুন্নবী (২০)। তারা শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার বিভিন্ন্ বাসায় ভাড়া থেকে ছিনতাই করতো।
র‌্যাব কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদে জানতে পারেন মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে ৪ ছিনতাইকানী অবস্থান করছে। পরে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে মহাসড়কের পাশে তৌফিকুল ইসলামের ফলের দোকানের সামনে চার ছিনতাইকারীকে আটক করে। তারা সংগবদ্ধ ছিনতাইকরাী চক্রের সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবত গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাস যাত্রী, এবং মোটরবাইক চালকদের আটকের পর মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, স্বর্ণালংকার, মুঠোফোন ছিনতাই করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102