ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ায় মালবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় মালবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার বড় স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের লাইন দুমড়ে মুচড়ে যায়। বিপরিত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে ট্রেনটির সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ২২টি বগি সম্বলিত গমবোঝাই ট্রেনটি ঈশ্বরদী থেকে ফরিদপুর যাচ্ছিল। পথে কুষ্টিয়া বড় স্টেশন ক্রস করে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কুষ্টিয়ার সাথে খুলনা, রাজশাহী, গোয়ালন্দ ও ফরিদপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সূত্র জানায়, রাজবাড়ী-কুষ্টিয়া রুটে রেললাইন মেরামতের কাজ চলছে। এই কাজে ব্যবহৃত একটি টলিতে করে তিনটি রেল নিয়ে রাজবাড়ী থেকে কুষ্টিয়া আসছিলেন প্রকৌশল বিভাগের লোকজন। তারা কোন সিগন্যাল ছাড়াই ওই লাইনে ট্রলি ব্যবহার করছিল বলে অভিযোগ। পরে একই লাইনে বিপরিত দিক থেকে মালবাহী ট্রেনটি ঢুকে পড়লে ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। তবে বগিগুলো উদ্ধারে এখনো পর্যন্ত কাজ শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। কবে নাগাদ বগিগুলো উদ্ধার ও লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে তাও বলতে পারছে না কর্তৃপক্ষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102