পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হক (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মার্চ) সকালে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের গবরাগছ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ ওই এলাকার মৃত ইসমাইল হকের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশে নিজের বোরো ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় জাহিদ। স্থানীয় লোকজন তাকে সেখানে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় জাহিদকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে র কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শালবাহানহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান লিটন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।