ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনমজুরের লাশ উদ্ধার, নেপথ্যে স্ত্রীর পরকীয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

টাঙ্গাইলের নাগরপুরে মো. ছবেদ আলী (৪২) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে মামুদ নগর ইউনিয়নের চারাবাগ গ্রামের পরশ আলীর পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার নেপথ্যে স্ত্রীর পরকীয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মৃত ছবেদ আলী উপজেলার গোপালপুর রান্ধুনি পাড়া গ্রামের রমেজ আলীর ছেলে। এক ছেলে ও এক মেয়ের জনক ছবেদ আলী বিয়ের পর থেকে চারাবাগ গ্রামে তার মামাশ্বশুর রাইজুদ্দিনের বাড়িতে বসবাস করতেন। স্ত্রীর পরকীয়ার কারণে স্ত্রীর সঙ্গে তার বনিবনা ছিল না বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে প্রতিদিনের ন্যায় ছবেদ আলী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সকাল ৭টার দিকে পরশ আলীর পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মৃত ব্যক্তির কপালে ও মাথায় রক্তক্ষরণ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ দিকে এলাকাবাসীর ধারণা, কে বা কাহারা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশটি পুকুরে ফেলে গেছে।

স্থানীয় ইউপি সদস্য জরিনা বেগম বলেন, মৃত ছবেদ আলী একজন দরিদ্র কৃষি শ্রমিক। আমার জানা মতে তার কোনো শত্রু ছিল না। তবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপড়েন ছিল দীর্ঘ দিনের। এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা এনিয়ে এলাকায় গুঞ্জনের ঝড় বইছে বলেও তিনি জানান।

এ প্রসঙ্গে জানতে চাইলে নাগরপুর থানার ওসি মো. আনিসুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় নিহত ছবেদ আলীর ছেলে আলমগীর হোসেন থানায় অভিযোগ করেছেন। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102